
পহেলগাঁও কাণ্ড এবং ভারত-পাক সামরিক সংঘাতের পরে জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উপত্যকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেছে ত়ৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের অন্যতম সদস্য তথা রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, তাঁদের সঙ্গে ওমরের প্রায় প্রায় দেড় ঘণ্টা আলোচনা হয়েছে।
তিনি বলেছেন, সীমান্তের ও পার থেকে যে গোলাগুলি চলেছে, তাতে পুঞ্চে এবং রাজৌরীতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছেন। ২৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারকে সমবেদনা জানাতে তৃণমূল পুঞ্চে গিয়েছে। শুক্রবার যাওয়া হবে রাজৌরীতে। তৃণমূল সূত্রে খবর, তিন দিনের এই কাশ্মীর সফর থেকে ফিরে মুখ্যমন্ত্রীর কাছে একটি রিপোর্ট দেবেন প্রতিনিধিদলের সদস্যেরা।
বাইট : মানস ভুঁইয়া। পহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীর এবং সেখানকার মানুষ কেমন রয়েছেন, তা জানতে সেখানে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল। বুধবার প্রতিনিধিদলের পাঁচ সদস্য শ্রীনগরে পৌঁছন। এই দলে মানস ভুঁইয়া ছাড়াও রয়েছেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাগরিকা ঘোষ, নাদিমুল হক এবং মমতাবালা ঠাকুর।
