গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Kolkata সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারে কাউন্টার, পাল্টা দাওয়াই মুখ্যমন্ত্রীর

    সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারে কাউন্টার, পাল্টা দাওয়াই মুখ্যমন্ত্রীর

    0
    171
    ছবি সৌজন্যে :ফেসবুক
    সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে কাউন্টার অ্যাটাকের পাল্টা দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী দাবি করেছেন টিআরপি, টাকার জন্য এসব অপপ্রচার চালানো হয়।
    হুঁশিয়ারি দিয়ে বলেছেন কেউ মিথ্যে বলে বাংলার বদনাম করবে, আর তাঁকে ছেড়ে দেওয়া হবে, এটা হতে পারে না। তাঁর দাবি দিল্লির বস্তির ছবিকে নিউটাউনের ছবি বলে চালানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় শুধু বাংলার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কড়া বার্তা দিয়ে বলেছেন ৯০ শতাংশকে ছেড়ে দিলেও ১০ শতাংশে কোনওভাবেই ছাড়া হবে না।
    যেখানে বাংলার সম্মানকে ভূলুণ্ঠিত করা হচ্ছে। সেখানে ব্যবস্থা নেতা নেওয়া হবেই।