গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata উপনির্বাচনের মধ্যে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, সরস মেলা-জিটিএ বৈঠক

    উপনির্বাচনের মধ্যে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, সরস মেলা-জিটিএ বৈঠক

    0
    132

    উপনির্বাচনের আগেই সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩ তারিখ উপনির্বাচনের দিন পাহাড়েই থাকবেন তিনি। এবারই প্রথম দার্জিলিংয়ে সরস মেলা হচ্ছে পঞ্চায়েত দফতরের উদ্যোগে।

    ম্যালের চৌরাস্তায় টানা ১১ দিন চলবে এই মেলা। ১২ তারিখ মঙ্গলবার মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এরপর বুধবার জিটিএ এবং পাহাড়ের বিভিন্ন ডেভেলপমেন্ট বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। এরমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিটিএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। গোর্খা টেরেটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে অনিত থাপার সঙ্গে রাজ্য সরকারের সুসম্পর্ক রয়েছে।  একইসঙ্গে দার্জিলিং, কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী।

    বৃহস্পতিবার তাঁর শিলিগুড়ি ফিরে আসার কথা। শুক্রবার কলকাতায় ফিরবেন তিনি। কলকাতায় ফিরেই রাজারহাটে আদিবাসী ভবনে বিরসা মুন্ডার দেড়শতম জন্মদিবসের অনুষ্ঠানে যোগ দেবেন।

    ছবি  সৌজন্যে :ফেসবুক