
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে রেলমন্ত্রীর বৈঠকে ছিলেন তৃণমূল বিধায়করা। মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ, বাগনানের বিধায়ক অরুণাভ সেনকে বৈঠকে দেখা গিয়েছে।
বৈঠকে উপস্থিতি প্রসঙ্গে মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ বলেছেন এলাকার কাজ নিয়েই আলোচনা করতে এসেছেন। অন্যদিকে বাগনানের বিধায়ক অরুণাভ সেন জানিয়েচেন ব্যস্ততার কারণে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আসতে পারেনি।
এর আগেও নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন ফিরহাদ হাকিম, নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। ৩ তারিখে নবান্নে প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন অনন্ত ২০ জন তৃণমূল বিধায়ক।
