
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নন্দীগ্রামের জনসভা থেকে আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী আছে, থাকবে। আশ্বস্ত করে বলেছেন ২০০৩ থেকে যেভাবে পাশে পেয়েছেন, মুখ্যমন্ত্রী হওয়ার পর সেভাবেই তিনি পাশে থাকবেন।
ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই কেন্দ্রে জয়ের পর নন্দীগ্রাম থেকে ইস্তফা দিলেও আগের মতই নন্দীগ্রামের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন এখানকার মানুষ ভাবছেন এরপর থেকে শুভেন্দু অধিকারীকে কিভাবে পাওয়া যাবে। আশ্বস্ত করে বলেছেন নন্দীগ্রামের মানুষের ঋণ তিনি শোধ করবেনই। শুভেন্দু অধিকারী বিধায়ক না থাকলে এলাকার উন্নয়নের গতি সচল থাকবে কিনা স্থানীয়দের মনে সংশয় তৈরি হয়েছে। রবিবার সভা থেকে শুভেন্দু অধিকারী আশ্বস্ত করে বলেছেন সংবিধানের নিয়ম মেনে একটা আসন রেখে আরেকটা ছাড়তে হয়েছে।
কিন্তু এই নিয়ে কারও বিচলিত বা চিন্তিত হওয়ার কিছু নেই। শুভেন্দু অধিকারী আগে যেমন নন্দীগ্রামের মানুষের পাশে ছিলেন, ভবিষ্যতেই থাকবেন। ২০০৩ থেকে যেভাবে দীর্ঘ লড়াই সংগ্রামে তাঁকে পাশে পেয়েছেন ঠিক সেইভাবেই আগামী দিনেও পাশে পাবেন। তাঁর আশ্বাস আগের শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কোনও পরিবর্তন হবে না।







