সিএএ-ওয়াকফে হিন্দু নির্যাতনে ‘গুন্ডা’দের হুঁশিয়ারি শুভেন্দুর

0
16
ছবি সৌজন্যে : ইউটিউব
বিধানসভায় পেশ হয়েছে গুন্ডাদমন বিল। সেই বিলের আলোচনায় বলতে উঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন আইনের অপব্যবহার করা হবে না।
প্রিভেন্টিভ অ্যারেস্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। শুধুমাত্র গুন্ডাদের উপরই এই আইন প্রযোজ্য। তবে সিএএ- ওয়াকফ হিংসায় হিন্দুদের উপর নির্যাতনত, সম্পত্তি নষ্ট কথা মনে করিয়ে, তাঁর হুঁশিয়ারি গুন্ডাদের রেয়াত করা হবে না। তাঁদের কড়া শাস্তি দিতেই এই আইন। শুধু খাতায় কলমে নয়, দ্রুত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  কড়া হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেছেন, আসানসোলে দাঙ্গাকারীদের থেকে ক্ষতিপূরণ আদায় করে দেখিয়েছেন। এবারও দরকার হলে দাঙ্গাবাজদের ভিটেমাটি বিক্রি করে পাইপয়সা উসুল করা হবে, এবং তা অত্যন্ত দ্রুত করা হবে। পার্ক সার্কাসে পুলিশের ওপর ঢিল মেরে, মাথা ফাটিয়ে রক্ত ঝরিয়ে ভাবছেন পার পেয়ে যাবেন? আগে কালীঘাট থানায় টেবিলের তলায় পুলিশ লুকাত, কিন্তু মনে রাখবেন— এই পুলিশমন্ত্রী আলাদা।
আগের সেই প্র্যাকটিস আর চলবে না। এই আইন শুধুমাত্র গুন্ডা ও দাঙ্গাকারীদের দমনের জন্য প্রযোজ্য।