৩১ জুলাই অবধি সব নির্মাণ বন্ধ – মুখ্যমন্ত্রী

0
27
ছবি সৌজন্যে : নিজস্ব

তৃণমূল সরকারের আমলে যে সমস্ত বিল্ডিং প্ল্যানের অনুমোদন দেওয়া হয়েছিল, সেগুলোর নির্মাণকাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ রাখার নিদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তারাতলায় বিপর্যয়স্থল খতিয়ে দেখে সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেক নির্মাণকাজ যথাযথ নিয়ম মেনে হচ্ছে কিনা, খতিয়ে দেখতে অডিট করা হবে। রাজ্যের পূর্ত, সিভিল ডিফেন্স, দমকল, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার আধিকারিকরা টিমে থাকবেন। তাঁরাই বিল্ডিংয়ের প্ল্যান খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। যাঁরা নিয়ম মেনে কাজ করছেন, তাঁরা পয়লা অগাস্ট থেকে আবার কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে জরুরি পরিষেবার কাজের ক্ষেত্রে কোনও বাধা হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি তারাতলায় যে গোডাউন ভেঙে পড়েছে তার নকশা ১৭ জানুয়ারি কলকাতা পুরসভা অনুমোদন দিয়েছিল। পুরো নকশাটাই ত্রুটিপূর্ণ ছিল। পোর্ট ট্রাস্টের জমি লিজ নিয়েছিলেন বেহরা ব্রাদার্স নামক সংস্থার শম্ভুনাথ বেহরা।

তারাতলার ঘটনায় সরকার কী কী আইনি পদক্ষেপ নেবে, হতাহতদের পরিবারকে কতটা ক্ষতিপূরণ দেওয়া হবে তা সোমবার বিধানসভায় জানাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা মনে করছেন ত্রুটিযুক্ত প্ল্যান ছিল। টেকনিক্যাল রিপোর্ট এলে পুরোটা বোঝা যাবে।