
কলম যদি ফিরহাদ হাকিম হন তাহলে দোয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ফিরহাদ জেলে গেলে দোয়াতকেও জেলে যেতে হবে।
প্রমাণ থাকলে কাউকে ছাড়া হবে না। বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী বিধানসভায় কালীচরণের বিরুদ্ধে সরব হওয়ার পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। শুধু কালীচরণকে নয়, প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকেও গ্রেফতার করতে হবে দাবি তোলেন কালীঘাট তৃণমূলের নেতা নেত্রীরা। কল্যাণ বলেছিলেন, শুধু কালীকে ধরলেই হবে না। কলম-দোয়াতকেও ধরতে হবে। কল্যাণের এই মন্তব্যকে কটাক্ষ করে শুভেন্দু বলেছেন, যাঁকে তোলার তুলেছেন। পেন ফিরহাদ হাকিম হলে, দোয়াত মমতা বন্দ্যোপাধ্যায়। কালীর সঙ্গে পেন জেলে গেলে দোয়াতকেও যেতে হবে। একসঙ্গে সবাইকে যেতে হবে।
কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। প্রমাণ থাকলে কাউকে ছাড়বেন না।
