‘শ্যামাপ্রসাদের আদর্শেই চলবে রাজ্য সরকার’ : মুখ্যমন্ত্রী

0
20
ছবি সৌজন্যে :ফেসবুক
বর্তমান রাজ্য সরকার সম্পূর্ণভাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে তাঁদেরই বিচারধারার ওপর ভিত্তি করে পরিচালিত হবে।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীতে ৬ নম্বর মুরলীধর সেন লেনের অনুষ্ঠান থেকে এই অঙ্গীকারই করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ক্ষোভপ্রকাশ করে বলেছেন, ৩৪ বছরের বাম আমল এবং ১৫ বছরের তৃণমূল জমানায় এই মহামানবের যে আত্মত্যাগ ও অবদানকে ভুলিয়ে রাখার চেষ্টা হয়েছিল, তা পুনরায় ফিরিয়ে এনে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়াই তাঁর সরকারের মূল লক্ষ্য।
মুখ্যমন্ত্রী বলেছেন, শ্যামাপ্রসাদের এই ১২৫তম জন্মবর্ষকে স্বর্ণাক্ষরে লিখে রাখতে একযোগে রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা, ব্লক এবং পুরসভাগুলিতে সরকারি ও বেসরকারি স্তরে এই কর্মসূচি পালিত হয়েছে। তবে মূল আয়োজনটি থাকছে কলকাতায়।