
এসএসসি ১৮০৬ জন অযোগ্যদের তালিকাপ্রকাশ করেছে। এবার কার্যত এই অযোগ্যদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শিক্ষক দিবসের অনুষ্ঠানে তিনি বলেছেন বেচারারা ১০ বছর শিক্ষক হিসেবে কাজ করার পরেও যাঁদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হয়েছে, তাঁদের নিয়ে আইনত আলোচনা চলছে। আদালতের নির্দেশে হয়ত তাঁরা আর শিক্ষক হতে পারবেন না। কিন্তু তাঁরা যাতে অন্তত গ্রুপ সি-র চাকরি পান তার ব্যবস্থা করার চেষ্টা করবেন। তাঁদের হতাশ হতে বারণ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায় এই সরকার মানবিক, রাজনীতি দেখে কাজ করে না।
মানুষের কথা ভেবে কাজ করে। তিনি আরও বলেছেন ৫৬ হাজার শিক্ষকের পদ এখনও খালি রয়েছে। ২-৩ মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগ হবে।








