
সরকারি কাজে স্বচ্ছতা আনতে এবার ডিএম, বিডিও, ওসিদের গ্রামে গিয়ে গরিব মানুষের বাড়ির মাটির পাওয়ায় বসতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় মানুষের মধ্যে মিশে মানুষের সমস্যা জানতে হবে।
সোমবার থেকেই উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যসচিবও। মালদহ মেডিক্যাল কলেজ সহ একাধিক জায়গা পরিদর্শন করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যসচিবের তুলনা টেনেছেন তিনি। মুখ্যসচিবের কাজকে দেখে শিখতে বলে মুখ্যমন্ত্রী মমতা বলেছেন গ্রামে ঘুরে ঘুরে মানুষের সঙ্গে অন্তত এক ঘণ্টা কাটান। তাদের সমস্যা জানতে বলে প্রয়োজনে চাপাতা-দুধ-চিনি কিনে নিয়ে যেতেও বলেছেন তিনি। শুধু সরকারি আধিকারিকই নয়, জনপ্রতিনিধিদেরও এই কাজ করতে বলেছেন। কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরবও হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ফের বলেছেন ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র। তারপরেও কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী সহ সব প্রকল্পের কাজ চলছে রাজ্যে।






