‘দ্য কেরালা স্টোরি’র জাতীয় পুরস্কারে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বিজয়ন

0
145
ছবি সৌজন্যে : এক্স
সেরা পরিচালনা ও চিত্রগ্রহণে দ্য কেরালা স্টোরি-কে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত করতেই তীব্র আপত্তি জানিয়েছেন কেরালা মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি এই সিদ্ধান্তকে কেরালার প্রতি চূড়ান্ত অপমান বলে কটাক্ষ করেছেন।
তাঁর অভিযোগ, এই পুরস্কার আসলে মিথ্যা প্রচারের স্বীকৃতি, যা কেরালার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচারকমণ্ডলী এমন একটি ছবিকে সম্মান জানিয়ে বিভাজনের রাজনীতিকে স্বীকৃতি দিয়েছে।
এই ছবি কেরালার সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ছড়িয়েছে। যার ফলে সাম্প্রদায়িক বিদ্বেষের বীজ বোনা হয়েছে। এটা শুধু কেরালাবাসীরই নয়, বরং দেশের সংবিধান ও গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি মানুষেরই অপমান।