
বৃষ্টি-ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি দেখতে সোমবার সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত নবান্নের কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির ওপর নজর রেখে চলেছেন।
সোমবার মুখ্যসচিব মনোজ পন্থকে নিয়ে তিনি উত্তরবঙ্গে যাবেন। বিকেলের মধ্যে সেখানে পৌঁছে শিলিগুড়ি থেকে পরিস্থিতির দিকে নজর রাখবেন। শনিবার সন্ধে থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। তাতেই বিপর্যস্ত হয়ে পড়েছে পাহাড়। তিস্তার জল জাতীয় সড়কে উঠে এসেছে। বহু মানুষের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি ভুটানের জল ভরে গিয়েছে উত্তরবঙ্গে।
এই বিপর্যয় দুর্ভাগ্যজনক। দুর্যোগে কারও হাত নেই। উত্তরবঙ্গের ৫ জেলার সঙ্গে দফায় দফায় ভার্চুয়াল বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ। সকালে ডিজি ফোন করে পরিস্থিতির খোঁজ নিয়েছেন।
