সাইবার অপরাধ রোধে শাহকে চিঠি মুখ্যমন্ত্রীর 

0
143
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

সাইবার অপরাধের মোকাবিলা এবং সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক ও ভুয়ো খবর ছড়ানোর প্রবণতা রুখতে কড়া পদক্ষেপের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে তিনি লিখেছেন, সাম্প্রতিক কালে বিভিন্ন ঘটনার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর খবর এবং জাল ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার ফলে সমাজের একাংশে আগ্রাসী মানসিকতা তৈরি হচ্ছে, অপরাধের প্রবণতা বাড়ছে। তাতে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু মানুষ। এর ফলে ধর্মীয় ভাবাবেগ আহত হচ্ছে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে আঘাত আসছে।

এমনকি, মহিলা, শিশু, বয়স্ক এবং সমাজের পিছিয়ে পড়া অংশের বিরুদ্ধে অপরাধের প্রবণতাও বাড়ছে। মুখ্যমন্ত্রীর মতে, এই প্রবণতা রুখতে আইনসভার কড়া পদক্ষেপের প্রয়োজন। গুজব এবং ভুয়ো তথ্য চিহ্নিত করার জন্য টাস্ক ফোর্স গঠন এবং সন্দেহজনক সাইবার কার্যকলাপের বিরুদ্ধে রিপোর্টিং পদ্ধতি আরও সহজ করার কথাও বলেছেন তিনি।