
দিল্লিতে সিএনজিচালিত অটোরিকশা নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে সে রাজ্যের সরকার। নতুন ইলেকট্রিক যানবাহন নীতির খসড়ায় বলা হয়েছে, আগামী ১৫ অগাস্ট থেকে দিল্লিতে নতন কোও সিএনজি অটোরিকশা রেজিস্ট্রেশন করা হবে না। একই সঙ্গে যেসব সিএনজি অটোর বসয় ১০ বছর হয়ে গেছে, সেগুলোর রেজিস্ট্রেশন আর পুনর্নবীকরণ করা হবে না, যদি না সেগুলো ব্যাটারিচালিত অটোতে রূপান্তর করা হয়।
এই নিষেধাজ্ঞার ফলে একটি বড় সমস্যায় পড়তে পারেন সিএনজি গ্যাস ডিলাররা। শহরে এখন প্রায় ৯০ হাজার অটো চলচে। এর মধ্যে দুই-তৃতীয়াংশের বয়স ১০ বছর বা তার কাছাকাছি। ফলে এগুলোর রেজিস্ট্রেশন বাতিল করলে গণপরিবহণে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।









