দায়িত্ব ছাড়ার পাঁচ দিনের মাথায় প্রয়াত কোচ লুসেস্কু

0
49
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

রোমানিয়ার কিংবদন্তি কোচ মিরচা লুসেস্কু ৮০ বছর বয়সে মারা গিয়েছেন। দেশের জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগের পাঁচ দিন পরই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

কিংবদন্তি এই কোচের মৃত্যুতে ফুটবলবিশ্বে নেমেছে শোকের ছায়া।গত সপ্তাহে অনুশীলনের আগে অসুস্থ বোধ করার কারণে পদত্যাগ করেছিলেন লুসেস্কু। তারপরেই,হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে রোমানিয়ান ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে জানিয়েছে,রোমানিয়ান ফুটবল কেবল একজন কোচকে হারায়নি, বরং একজন মেন্টর, স্বপ্নদ্রষ্টা এবং জাতীয় প্রতীককেও হারিয়েছে।’৪৭ বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে লুসেস্কু ইউরোপের বড় বড় সব ক্লাবে নিজের ছাপ রেখে গেছেন। ইন্টার মিলান, গালাতাসারাই, বেসিকতাস, শাখতার দোনেৎস্ক এবং ডায়নামো কিয়েভের মতো ক্লাবগুলো তার হাত ধরে সাফল্যের চূড়ায় পৌঁছেছিল। গালাতাসারাইয়ের হয়ে উয়েফা সুপার কাপ জয় এবং শাখতারের হয়ে উয়েফা কাপ জয় তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন।খেলোয়াড় হিসেবে ১৯৭০ সালে বিশ্বকাপে রোমানিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন লুসেস্কু। কোচ হিসেবে ১৯৮৪ সালে দেশটিকে প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের মূল পর্বে নিয়ে যান।২০২৪ সালে দ্বিতীয় দফায় জাতীয় দলের দায়িত্ব নেন।

২৬ মার্চ তুরস্কের বিপক্ষে বিশ্বকাপের প্লে-অফ ম্যাচটিই ছিল তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ ডাগ-আউট।ইন্টার মিলান ও গালাতাসারাইয়ের মতো বড় ক্লাবগুলো সোশ্যাল মিডিয়ায় লুসেস্কুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে।