নিয়ম ভেঙেই কোচিং সেন্টার, প্রকাশ্যে পুরসভার গাফিলতি

0
125
COACHING CENTER FLOODED
COACHING CENTER FLOODED
নিয়ম ভেঙেই বেসমেন্টে পড়ানো হচ্ছিল। পাশাপাশি বেসমেন্টে কোনও নিকাশি ব্যবস্থাও ছিল না।
দিল্লিতে ৩ পড়ুয়া মৃত্যুর ঘটনার তদন্তে এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। দিল্লির রাজেন্দ্রনগরের তিন আইএএস পড়ুয়ার মৃত্যুতে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্তের রিপোর্ট রাজস্ব দফতরের কাছে জমা পড়েছে। সেই তদন্ত রিপোর্টে দিল্লি পুরসভার আবাসন দফতরের আধিকারিকদের গাফিলতির কথা উঠে এসেছে। এমনকি, এই ঘটনার জন্য কোচিং সেন্টারের মালিক, তাঁদের ব্যবস্থাপনায় গাফিলতির বিষয়টিও তুলে ধরা হয়েছে। তদন্ত রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনার আগেও নিয়ম ভাঙার জন্য কোচিং সেন্টারের মালিককে নোটিস দেওয়া হয়েছিল পুরসভা এবং দমকল বিভাগের তরফে। কোচিং সেন্টারের মালিক যে নিয়ম ভেঙে বেসমেন্টে পড়ানোর ব্যবসা চালাচ্ছেন, সে কথা জানার পরেও প্রশাসনের তরফে কোনও রকম পদক্ষেপ করা হয়নি। শুধু তাই-ই নয় রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, যে একটি অফিস বা ব্যবসার কাজ করা হবে বলে দেখানো হয়েছিল। ফলে দমকলের কাছ থেকে নো অবজেকশন শংসাপত্রের প্রয়োজন পড়েনি। পরে ওই বাড়িটিকেই কোচিং সেন্টার হিসাবে গড়ে তোলা হয়।