গুজরাটে ফের ৬০ কোটির মাদক উদ্ধার

0
182
Drugs worth 60 crore recovered in Gujarat
Drugs worth 60 crore recovered in Gujarat

আবারও গুজরাট উপকূল থেকে ৬০ কোটি টাকার মাদক উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, গুজরাট উপকূলে মাদক বোঝাই জলযান আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী, গুজরাটের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড এবং এনসিবি।

সেই জলযান থেকে উদ্ধার হয়েছে ১৭৩ কিলোগ্রামের বেশি মাদক। যার মূল্য প্রায় ৬০ কোটি টাকা। ভারতীয় মৎস্যজীবীদের ব্যবহৃত জলযানে পাকিস্তান থেকে মাদক আমদানি করা হচ্ছিল বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচ জনকে। প্রসঙ্গত, গত সপ্তাহেই একটি পাকিস্তানি জলযান থেকে প্রায় ৬০০ কোটি টাকা মূল্যের উচ্চমানের মাদক আটক করেছিল উপকূলরক্ষী বাহিনী। সেই জাহাজে থাকা ১৪ পাকিস্তানের নাগরিককে নিজেদের হেফাজতে নিয়ে তাদের তদন্তকারী সংস্থা এনসিবির আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।