গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National তেলাপোকা জনতা পার্টি’তে তৃণমূলের মহুয়া- কীর্তি

    তেলাপোকা জনতা পার্টি’তে তৃণমূলের মহুয়া- কীর্তি

    0
    18
    ছবি সৌজন্যে : এক্স

    প্রধান বিচারপতি সূর্য কান্তের একটি মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই তেলাপোকা জনতা পার্টি নামে ব্যঙ্গাত্মক এক রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ।

    গত সপ্তাহে আদালতের এক শুনানিতে যুব সমাজ নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রধান বিচারপতির মন্তব্য প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, দেশের তরুণদের নিয়ে এমন মন্তব্য কতটা গ্রহণযোগ্য। এর মধ্যেই এক্সে আত্মপ্রকাশ করে, তেলাপোকা জনতা পার্টি। এটি মূলত একটি ব্যঙ্গাত্মক ও অনানুষ্ঠানিক রাজনৈতিক অ্যাকাউন্ট। যা প্রধান বিচারপতির মন্তব্যকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। অ্যাকাউন্টটির পরিচিতিতেও রয়েছে ব্যঙ্গের ছাপ। সেখানে নিজেদের বলা হয়েছে, তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম, তরুণদের জন্য।

    ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক এবং অলস। খুব অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টটি জনপ্রিয় হয়ে ওঠে। চালুর ২৪ ঘণ্টার মধ্যেই এক্সে ১৫ হাজারের বেশি ফলোয়ার পায় তারা। পরে দাবি করা হয়, ইতিমধ্যে ৪০ হাজারের বেশি মানুষ এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন। দলটির ওয়েবসাইটে নিজেদের পরিচয় দেওয়া হয়েছে, অলস ও বেকারদের কণ্ঠস্বর হিসেবে। সেখানে বলা হয়েছে, এটি তাদের জন্য একটি রাজনৈতিক দল, যাদের হিসাব করতেই ভুলে গেছে রাষ্ট্রব্যবস্থা। যদিও প্রধান বিচারপতি কিছু পরেই জানিয়ে দেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে সংবাদমাধ্যমে।