শিক্ষামন্ত্রীকে পদ ছাড়তেই হবে, দাবি ‘ককরোচ’দের

0
31
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদ ছাড়তেই হবে। দিল্লির যন্তরমন্তরে দাঁড়িয়ে এমনই দাবি করেছেন ককরোচ জনতা পার্টি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ-কে। তিনি জানিয়েছেন, আরশোলারা ভয় পায় না। তারা মরেও না। তাই লড়াই চলবে।

তিনি বলেছেন, এখানে এসেছেন সেই সব ভাই-বোনদের জন্য, যারা এখনও স্কুলে পড়ে। শনিবার যন্তরমন্তরে ককরোচ দলের কর্মসূচি করার অনুমতি দিয়েছে পুলিশ। নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সেখানে প্রতিবাদে শামিল হয়েছেন সমর্থকেরা। যদিও সিজেপি জানিয়েছিল, অনুমতি না মিললেও শান্তিপূর্ণ ভাবে জমায়েত করবেন তাঁরা। সে জন্য সমর্থকদের জাতীয় পতাকা এবং বই হাতে সেখানে পৌঁছোনোর ডাকও দেয় সংগঠন। কর্মসূচিতে নেতৃত্ব দিতে শুক্রবার রাতে দিল্লি বিমানবন্দরে নেমেছেন দীপকে। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেন দিল্লি পুলিশের আধিকারিকেরা। তাঁকে যন্তরমন্তরে কর্মসূচি করার অনুমতি দেয় দিল্লি পুলিশ। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি করা যাবে। পুলিশ সেই অনুমতি দেওয়ার পরে সমর্থকদের সরাসরি যন্তরমন্তরে হাজির হতে বলেন দীপকে। আগে যদিও অনুমতি আদায়ের জন্য সমর্থকদের পার্লামেন্ট স্ট্রিট থানায় জড়ো হতে বলেছিলেন তিনি।

বিমানবন্দর থেকে সংবিধান প্রণেতা বিআর অম্বেডকরের আত্মজীবনী হাতে বেরিয়ে আসতে দেখা যায় দীপকেকে। ককরোচ পার্টির কর্মসূচির জন্য যন্তরমন্তরে কড়া নিরাপত্তা মোতায়েন করেছে পুলিশ।