
গরমের এই সময়ে ডিহাইড্রেশন এড়াতে নিজেকে হাইড্রেটেড রাখা খুবই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে ডাবের জল পান করলে অনেক উপকার পাওয়া যেতে পারে। গরমের তাপ কমাতে এবং শক্তি বাড়াতে ডাবের জল খুবই উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডাবের জলেতে ক্যালরি খুবই কম। এর সঙ্গে ডিহাইড্রেশন এড়াতে গ্রীষ্মের সিজনে নিজেকে হাইড্রেটেড রাখা খুবই গুরুত্বপূর্ণ।
এই সিজনে ডাবের জল পান করলে অনেক উপকার পাওয়া যায়। এর সঙ্গে এতে প্রাকৃতিক এনজাইম ও পটাশিয়ামের মতো খনিজ পাওয়া যায়। সঠিক সময়ে ডাব জল খেলে এর উপকারিতা দ্বিগুণ হয়ে যায়। এখন প্রশ্ন হলো,দিনের কোন সময়ে ডাবের জল খেলে এর সব উপকার পাওয়া যায়। উত্তর হলো আপনি যেকোনো সময় ডাবের জল খেতে পারেন। এটি দিনে এমনকি রাতেও পান করতে পারেন। কিন্তু নির্দিষ্ট সময়ে এটি পান করলে এর উপকারিতা দ্বিগুণ হয়। সাধারণতঃ বলা হয় সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে খালি পেটে ডাবের জল খেলে অনেক উপকার পাওয়া যায়। ডাবের জলেতে লরিক অ্যাসিড পাওয়া যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মেটাবলিজম বাড়ায় এবং ওজন কমাতেও সাহায্য করে। ডাবের জল খাওয়া গর্ভবতী মহিলাদের জন্যও খুব উপকারী প্রমাণিত হতে পারে। এটি ডিহাইড্রেশন ও কোষ্ঠকাঠিন্যের সমস্যার পাশাপাশি গর্ভাবস্থার সমস্যা যেমন ভোরবেলার দুর্বলতা ও বুকজ্বালা থেকে মুক্তি দেয়। অন্যদিকে,ডাবের জল সেরা প্রাকৃতিক পানীয় হিসেবে বিবেচিত হয়।এটি শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং ওয়ার্কআউটের আগে শক্তি বাড়ায়। ডাবের জল ব্যায়ামের পরে হারিয়ে যাওয়া ইলেক্ট্রোলাইটগুলো পুনরুদ্ধারে সহায়তা করে। ডাবের জল ক্লান্তি ও অবসাদের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। পাশাপাশি এটি শক্তি বৃদ্ধির জন্য বেশ উপকারী বলে মনে করা হয়। খাবার খাওয়ার আগে ডাবের জল পান করলে অতিরিক্ত খাওয়া এড়ানো যায়। ডাবের জল খেলে হজম ঠিক থাকে, সেই সঙ্গে খাবার খাওয়ার পর যে ফোলাভাব হয়, তা এড়ানো যায়। ডাবের জল পান করলে রক্তচাপ নিমন্ত্রণে থাকে এবং হজমশক্তি ভালো হয়। পাশাপাশি ডাবের জল থেকে আসা সুগন্ধ আপনার মনকে শান্ত করতে সাহায্য করে। এটি উদ্বেগ ও হৃৎস্পন্দন কমাতে সাহায্য করে।
রাতে ঘুমানোর আগে ডাবের জল খেলে মানসিক চাপ কমে এবং মন শান্ত থাকে। রাতে ঘুমানোর সময় ডাবের জল পান করলে শরীরের সব টক্সিন প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়, যা মূত্রনালীর সংক্রমণ ও কিডনি সংক্রান্ত সমস্যা এড়াতে পারে।







