
২০ জানুয়ারি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার কিছুটা ভিন্নরকম হতে যাচ্ছে তার প্রত্যাবর্তন। ঐতিহাসিকভাবে আমেরিকার প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠান খোলা স্থানে হয়ে থাকে।
এবার আমেরিকার ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনের একটি অংশে অনুষ্ঠিত হবে গোটা আয়োজন।ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন।ঠাণ্ডা আবহাওয়ার কারণে এবারের শপথগ্রহণ অনুষ্ঠান কংগ্রেস ভবনের ভেতরে থাকবে। প্রায় ৪০ বছরের মধ্যে এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের জমকালো অভিষেক অনুষ্ঠান ভবনের ভেতরে অনুষ্ঠিত হবে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প বলেছেন,দেশজুড়ে শৈত্যপ্রবাহ চলছে। তিনি চান না কেউ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। তাই, সিদ্ধান্ত নিয়েছেন যে শপথগ্রহণ বক্তৃতাসহ অন্যান্য কাজকর্ম ক্যাপিটল রোটুন্ডায় অনুষ্ঠিত হবে।এদিকে মার্কিন আবহাওয়া দপ্তর জানিয়েছে, ওয়াশিংটনের তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যাবে।কংগ্রেস ভবনের ভেতরে অনুষ্ঠিত হওয়ায় এবার বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে না।এর আগে ১৯৮৫ সালে ক্যাপিটল ভবনের ভেতরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন রোনাল্ড রিগ্যান।
সেবারও তীব্র ঠাণ্ডার কারণে শপথ অনুষ্ঠান ক্যাপিটলের রোটুন্ডায় সরিয়ে নেওয়া হয়েছিল। ফলে প্রায় ৪০ বছর খোলা স্থানের পরিবর্তে ক্যাপিটাল হিলের ভেতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান।
