শৈত্যপ্রবাহ তিন জেলায়, ফের বাড়তে পারে তাপমাত্রা

0
176
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
রবিবারও দক্ষিণবঙ্গের তিন জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে, সোমবারের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত স্বাভাবিক বা তার নীচেই থাকবে পারদ।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে শৈত্যপ্রবাহ হবে। এ ছাড়া, সকালের দিকে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায়। আলিপুরের পূর্বাভাস, আপাতত উত্তর বা দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছু কম থাকবে। তার পরের তিন-চার দিনে ফের দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। তবে আপাতত বঙ্গের সর্বত্র শুষ্কই থাকবে আবহাওয়া। সোমবারের পর কুয়াশার দাপট বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ুর উপকূল এলাকার দিকে। তবে এর প্রভাবে তাপমাত্রা বাড়তে পারে রাজ্যে।