গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home National সপ্তাহে তৃতীয়বার ৫ ডিগ্রির নীচে দিল্লির তাপমাত্রা, শৈতপ্রবাহ

    সপ্তাহে তৃতীয়বার ৫ ডিগ্রির নীচে দিল্লির তাপমাত্রা, শৈতপ্রবাহ

    0
    129
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সপ্তাহে তৃতীয় বার ৫ ডিগ্রির নীচে নেমেছে দিল্লির তাপমাত্র। রীতিমত শৈত্যপ্রবাহে কাঁপছে রাজধানী। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার রাজধানীর সফদরজংয়ে তাপমাত্রা ৪.৯ ডিগ্রি সেলসিয়াস।
    গত ১৪ বছরের মধ্যে এই প্রথম ডিসেম্বরে এতটা পারদপতন হয়েছে দিল্লিতে। হাড়কাঁপানো ঠাণ্ডার পূর্বাভাস আগেই দিয়েছিল মৌসম ভবন। শুক্রবার পর্যন্ত দিল্লিতে শৈতপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সেই মতো রবিবারই ফের নেমেছে দিল্লির তাপমাত্রা। বৃহস্পতিবার ভোঙিব দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি। চলতি মরসুমে এখনও পর্যন্ত সেটিই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল। এর পর রবিবার ফের ৫ ডিগ্রির নীচে নামল পারদ। শুধু দিল্লিই নয়, পাশাপাশি রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
    রাজস্থানের কোনও কোনও অংশে সোমবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে বলে জানানো হয়েছে। শীত বাড়লেও বাতাসের গুণমান বেশ কিছুটা কমেছে বলে জানা গিয়েছে।