গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National শীতের শুরুতে দেশজুড়ে ঠান্ডার আমেজ

    শীতের শুরুতে দেশজুড়ে ঠান্ডার আমেজ

    0
    52
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    নভেম্বরের শুরু থেকেই শীতের ঝোড়ো ব্যাটিং চলছে উত্তর ভারতে। শুধু উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা কিংবা রাজস্থানে নয়।
    নভেম্বরের প্রতি দিন দেশের প্রায় প্রতিটি রাজ্যে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে স্বাভাবিকের নীচে। সাম্প্রতিক রিপোর্টে এমনই জানিয়েছে দিল্লির মৌসম ভবন। ভারত বেশ কয়েকটি অঞ্চলে নভেম্বর মাসে সর্বনিম্ন তাপমাত্রা কখনও স্বাভাবিকের ২ ডিগ্রি সেলসিয়াস কম থাকছে। কোনও কোনও দিন সেটা ৬ ডিগ্রি পর্যন্ত হচ্ছে। আগামী সপ্তাহে পাঁচ দিন দেশের প্রায় সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম কিংবা স্বাভাবিক থাকবে। বেশি হবে না। ঠান্ডা অনুভূত হবে গ্রামাঞ্চল, মফস্‌সল থেকে শহর, সর্বত্র। পূর্ব ভারতের ক্ষেত্রে ১৮ থেকে ২১ নভেম্বর বাংলার সমস্ত জেলা ঢাকবে মাঝারি থেকে ভারী কুয়াশার চাদরে।
    সকালে তাপমাত্রা খানিক স্বাভাবিক থাকলেও রাতে শীত পড়বে জমিয়ে। অন্যদিকে, ২৪ নভেম্বর পর্যন্ত তামিলনাড়ুতে এবং আগামী শনিবার পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।