গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata ঠান্ডায় জবুথবু রাজ্য, শীতলতম দিন কলকাতায়

    ঠান্ডায় জবুথবু রাজ্য, শীতলতম দিন কলকাতায়

    0
    94
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গের কোচবিহার থেকে দক্ষিণবঙ্গের কাকদ্বীপ। পারদপতনের নিরিখে রোজই নতুন নতুন নজির তৈরি হচ্ছে।
    আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার মরসুমের শীতলতম দিনের সাক্ষী থাকছে কলকাতা। মঙ্গলবার কলকাতার তাপমাত্রা কমে হয়েছে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি কম। বহু বছর ডিসেম্বর মাসে ঠান্ডার এমন মারকাটারি ব্যাটিং‌ দেখেননি শহরবাসী। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন রাতের সর্বনিম্ন তাপমাত্রা মোটের উপর একই থাকবে। তার পর আবার সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি বাড়তে পারে। দক্ষিণবঙ্গের সর্বত্রই আপাতত শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
    তবে উত্তরবঙ্গের কুয়াশা নিয়ে আলাদা করে সতর্ক করেছে আলিপুর। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজুরে মঙ্গলবার ঘন কুয়াশা থাকবে।