
নতুন বছরে চেনা ছন্দে ফিরেছে শীত। কিন্তু তার স্থায়িত্ব বেশি হবে না। রবিবার থেকে ফের পারদ চড়ার বার্তা দিয়েছে হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস শনিবার পর্যন্ত তাপমাত্রার কোনও হেরফের হবে না। তবে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। পারদ চড়বে উত্তরবঙ্গেও। সেখানে একাধিক জেলায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর পশ্চিমের শীলত হাওয়া বাধা পেতে পারে। এরইসঙ্গে বঙ্গোপসাগর থেকে পুবালি হাওয়ার দাপটও বাড়বে। এদিকে দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীনিকেতনে।
সেখানকার তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এরপরে আসানসোলের তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.১ ডিগ্রি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি।








