
উচ্চমাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, মঙ্গলবার বিধানসভা অধিবেশনে প্রশ্নের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের করা প্রশ্নে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন রাজ্য সরকার বিলম্ব করেনি।
গত বছর ভর্তির অনলাইন পোর্টাল চালু হয়েছিল ১৯ জুন। ইউজিসির গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাবর্ষ মেনে অনলাইন ভর্তি চাল হবে। এখনও শিক্ষাবর্ষ শুরু হয়নি। পোর্টালের টেকনিক্যাল কিছু কাজ চলছে। সেক্ষেত্রে ৭ দিনের মধ্যে ব্যাপারটা হয়ে যাবে। ৩০ এপ্রিল ফল বেরিয়েছে আইএসসি-র, ৭ মে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল বেরিয়েছে। সিবিএসই দ্বাদশের ফল প্রকাশিত হয়েছে ১৩ মে। তারপর এক মাস হতে চলল। এখনও কলেজ, বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি।
এখনও খোলেনি ভর্তির পোর্টাল। এরই মধ্যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত আইনি জটিলতার কারণে কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে জটিলতা তৈরি হয়।








