গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ৩ হাইকোর্টের বিচারপতিকে সুপ্রিম কোর্টে চাইল কলেজিয়াম

    ৩ হাইকোর্টের বিচারপতিকে সুপ্রিম কোর্টে চাইল কলেজিয়াম

    0
    100
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করার জন্য তিন হাইকোর্টের দু’জন প্রধান বিচারপতি এবং এক বিচারপতির নাম কেন্দ্রের কাছে সুপারিশ করেছে শীর্ষ আদালতের কলেজিয়াম।
    সংবাদ সংস্থা জানাচ্ছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই নেতৃত্বাধীন কলেজিয়াম কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি এনভি আঞ্জারিয়া, গৌহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি বিজয় বিশ্নোই এবং বম্বে হাইকোর্টের বিচারপতি এএস চন্দুরকরকে শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ করার সুপারিশ করেছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের মাধ্যমে বিচারপতি নিয়োগ ঘিরে গত কয়েক বছর ধরেই ধারাবাহিক ভাবে প্রশ্ন তুলছে কেন্দ্র সরকার। ওই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিতীয় মেয়াদে কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে সরতে হয়েছিল কিরেন রিজিজুকে।
    বিচারপতি নিয়োগের জন্য সুপারিশ করা নাম নিয়ে সরকারের টালবাহানায় ক্ষোভ প্রকাশ করে ২০২২ সালের নভেম্বরে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিল সুপ্রিম কোর্ট।