গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে গ্রাইন্ডারে টুকরো দেহ!

    প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে গ্রাইন্ডারে টুকরো দেহ!

    0
    80
    ছবি সৌজন্যে : এক্স

    স্ত্রীকে প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভলে।

    রীতিমতো পরিকল্পনা করে ঘুমন্ত স্বামীকে হাতুড়ি দিয়ে খুনের পর গ্রাইন্ডার মেশিনে টুকরো টুকরো করে দেহ ফেলা হয় গঙ্গায় এবং নালায়। ইতিমধ্যেই রুবি নামক ওই মহিলাকে তার প্রেমিক গৌরব সহ গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত ১৮ নভেম্বর থানায় স্বামী রাহুলের নিখোঁজের ডায়েরি করেন রুবি। তিনি সম্ভলের চন্দসি এলাকার বাসিন্দা। গত ১৫ ডিসেম্বর ইদগা এলাকার একটি নালা থেকে এক ক্ষতবিক্ষত দেহাংশ মেলে। দেহাংশের একটি স্থানে ‘রাহুল’ নামের উল্কি করা ছিল।

    সেই সূত্র ধরেই তদন্তে নাম পুলিশ। দেহাংশের ময়না তদন্তের পর সামনে আসে গোটা ঘটনাটি। পুলিশি জেরায় স্বামীকে খুনের কথা স্বীকার করে নেন স্ত্রী। পুলিশি জেরায় রুবি স্বীকার করে যে, প্রেমিক গৌরবের সাথে মিলে রাহুলকে পরিকল্পনা করে খুনের পর থানায় মিথ্যা নিখোঁজের অভিযোগ দায়ের করে তিনি। শেষ পর্যন্ত একটি উল্কি সমস্ত চক্রান্তের পর্দাফাঁস করল।