গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International অবশেষে ট্রাম্পের প্রস্তাবে রাজি কলম্বিয়ার প্রেসিডেন্ট

    অবশেষে ট্রাম্পের প্রস্তাবে রাজি কলম্বিয়ার প্রেসিডেন্ট

    0
    98
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়েছেন দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।নিষেধাজ্ঞাসহ শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের হুমকির পর নিজের দেশের অভিবাসীদের ফেরত নিতে সম্মত হয়েছেন গুস্তাভো।

    খবরে বলা হয়েছে, ফেরত পাঠানো অভিবাসীদের বহনকারী আমেরিকার দুটো সামরিক বিমানকে কলম্বিয়ার প্রেসিডেন্ট বোগোটায় অবতরণ করতে দেননি। এ কারণে কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেন ট্রাম্প।তিনি বলেন, কলম্বিয়া থেকে আমেরিকায় আসা সব পণ্যের ওপর অবিলম্বে শুল্ক কার্যকর হবে এবং এক সপ্তাহের মধ্যে এই শুল্ক ২৫ থেকে ৫০ শতাংশে উন্নীত হবে।জবাবে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোও আমেরিকার পণ্যের ওপর পাল্টা ২৫ শতাংশ শুল্ক আরোপ করার কথা জানান।

    পাল্টাপাল্টি হুমকির পর আমেরিকা থেকে নির্বাসিত অভিবাসীদের গ্রহণে সম্মত হয় কলম্বিয়া।এর মধ্য দিয়ে আপাতত দেশ দুটো বাণিজ্যযুদ্ধের প্রায় দরজা থেকে সরে এলো।