গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home International ট্রাম্পের অভিবাসন নীতিতে ক্ষোভ কলম্বিয়ার 

    ট্রাম্পের অভিবাসন নীতিতে ক্ষোভ কলম্বিয়ার 

    0
    132
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকা থেকে অভিবাসনকারী নাগরিকদের সরানোর সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কলম্বিয়া। তারা সরাসরি অভিবাসনকারীদের ফেরত নিতে অস্বীকার করেছিল। যদিও তাতে বিশেষ লাভ হয়নি।
    শেষমেশ ডোনাল্ড  ট্রাম্পের চালে পিছু হটতে বাধ্য হয়েছেন কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। নাগরিকদের দেশে ফেরানোর জন্য তাঁর সরকারকে আলাদা বিমানের বন্দোবস্ত করতে হয়েছে।এই পর্যায়ে অভিবাসনকারীদের সঙ্গে যাতে দুর্ব্যবহার না করা হয়, সেই অনুরোধও জানিয়েছেন তিনি।  ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ট্রাম্প। তার পর থেকে তাঁর একাধিক সিদ্ধান্ত চর্চার কেন্দ্রে উঠে এসেছে।
    অভিযোগ, অভিবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। আচমকা আমেরিকা ছাড়তে বলায় তাঁরা বিপদে পড়েছেন। তড়িঘড়ি দেশে ফেরার প্রক্রিয়ায় অনেকেই হয়রানির শিকার হচ্ছেন।