ভাঙল কলম্বিয়ার বিমান, মৃত ১৫

0
74
ছবি সৌজন্যে : এক্স

ফের বিমান দুর্ঘটনা। এবার ভেনেজুয়েলা সীমান্তের কাছে ভেঙে পড়ল কলম্বিয়ার বিমান। বিমানের ক্রু সহ মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের।

নিহতদের মধ্যে ছিলেন একজন নির্বাচিত জনপ্রতিনিধি ও এক রাজনৈতিক দলের প্রার্থীও। বুধবার, সীমান্ত শহর কুকুটা থেকে ওকানা যাওয়ার সময় উড়ান শুরুর কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি। এরপর, ভেনেজুয়েলা-কলম্বিয়ার সীমান্তের কাছে মেলে বিমানের ধ্বংসাবশেষ।

নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন কলোম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। জানা গিয়েছে, বিচক্রাফ্ট ১৯০০ নামক ওই বিমানটি সাতেনা ফ্লাইটের পরিচালিত। জানা গিয়েছে, ওসানায় অবতরণের কথা ছিল বিমানের। তবে নির্ধারিত অবতরণের কয়েক মিনিট আগেই, দুপুর ১২টা ৫ মিনিট নাগাদ হঠাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।