প্যালেস্টাইনপন্থী বিক্ষোভে কলম্বিয়ার প্রেসিডেন্ট, ভিসা বাতিল আমেরিকার

0
252
ছবি সৌজন্যে : এক্স
প্যালেস্টাইনপন্থী বিক্ষোভে সামিল হওয়ার দরুণ এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার বিদেশ মন্ত্রক। আমেরিকার বিদেশ মন্ত্রকের তরফে এক্স পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, কলম্বিয়ার প্রেসিডেন্ট নিউ ইয়র্কের রাস্তায় দাঁড়িয়ে আমেরিকার সেনাদের প্রতি আদেশ অমান্য করার এবং সহিংসতা উসকে দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট পেত্রোর এই বেপরোয়া এবং উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য আমেরিকা তার ভিসা বাতিল করবে।
তবে কলম্বিয়ান প্রেসিডেন্ট ঠিক কী বলেছেন সেটা ওই পোস্টে উল্লেখ করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শুক্রবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তরের বাইরে হাজার হাজার প্যালেস্টাইনপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছেন তিনি। এসময় তাঁকে বক্তৃতা দিতে দেখা গিয়েছে।