গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National শুটের জন্য হাতির গায়ে রং, তুঙ্গে বিতর্ক

    শুটের জন্য হাতির গায়ে রং, তুঙ্গে বিতর্ক

    0
    24
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    পিঙ্ক সিটি জয়পুরে ফটোশুট করতে এসে অমানবিক কাণ্ড ঘটিয়েছেন এক বিদেশি ইনফ্লুয়েন্সার। হাতির পিঠে চেপে ছবি-ভিডিও তুলেছেন ওই বিদেশিনী।

    কিন্তু তার আগে হাতিটির সারা গায়ে গোলাপি রং লাগিয়ে দিয়েছেন, এই কাণ্ডেই ক্ষুব্ধ পশুপ্রেমীরা। হাতির গায়ে রং লাগানো প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা। ফটোশুটের জন্য হাতিকে ব্যবহারের অনুমতিই বা কী করে পেলেন ওই ইনফ্লুয়েন্সার, উঠছে সেই প্রশ্নও।উল্লেখ্য,দিনদশেক আগে নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেন জুলিয়া বুরুলেভা নামে ওই ইনফ্লুয়েন্সার।সেখানে দেখা যায়, একটি হাতির পিঠে বসে রয়েছেন জুলিয়া। পরনে অতি স্বল্প পোশাক। দেহের অনাবৃত অংশ পুরোটাই গোলাপি রঙে রাঙিয়ে নেন জুলিয়া।একই কাণ্ড করেন হাতিটির সঙ্গেও। ভিডিওতেই দেখা গিয়েছে,একটি হাতির সারা গায়ে লাগানো হচ্ছে গোলাপি রং। গোলাপি হাতির পিঠে উঠে প্রচুর ছবি তুলেছেন জুলিয়া, সেগুলিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। জানা গিয়েছে, জয়পুরের একটি পরিত্যক্ত গণেশ মন্দিরের সামনে ফটোশুট করেছেন জুলিয়া। গণেশ মূর্তির কথা মাথায় রেখেই হাতির সঙ্গে ফটোশুট করেছেন,এমনটাই মত তাঁর।ভিডিও ভাইরাল হতেই ক্ষোভ উগরে দিয়েছেন পশুপ্রেমীরা।

    তাঁদের মতে, ভিডিওর প্রপ হিসাবে হাতিকে এইভাবে ব্যবহার করাটা অত্যন্ত অত্যাচারী মানসিকতা।অবলা প্রাণীর গায়ে রং মাখানো, নিজের ইচ্ছামতো তাকে ব্যবহার করে ভিডিও বানানো-পুরো বিষয়টিই অত্যন্ত অমানবিক বলে মনে করছে নেটদুনিয়া।