
ইনস্টাগ্রামে সম্প্রতি অনেক ইউজারের রঙিন ছবি হঠাৎ সাদা-কালো হয়ে যাচ্ছে। সেই কারণটি জানাল ছবি শেয়ার করার সোশ্যাল মিডিয়াটি।
তবে দুশ্চিন্তার কিছু নেই, এমনটি ক্যামেরা বা অ্যাকাউন্টে কোনো সমস্যার কারণে হয়নি।কারিগরি সমস্যার কথা স্বীকার করে মেটা বলেছে, এ সমস্যা এইচডিআর ছবির ক্ষেত্রে ঘটছে, যা দ্রুত সমাধানে কাজ করছে তারা।মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম বলেছে,কারিগরি সমস্যার কারণে কিছু অ্যাকাউন্টে এইচডিআর ছবিগুলো ভুলবশত সাদা-কালো দেখাচ্ছে।তবে ১৮ ও ১৯ এপ্রিল থেকেই অনেক ইউজার এ বিষয়ে অভিযোগ জানাচ্ছেন, অর্থাৎ কিছু ইউজারের ক্ষেত্রে এ সমস্যাটি গত কয়েকদিন ধরেই চলছে।এক্ষেত্রে সমস্যাটি ঠিক কবে থেকে শুরু হয়েছিল তা বড় কথা নয়।ইনস্টাগ্রাম বলেছে, তারা এরইমধ্যে ত্রুটিটি সংশোধন করেছে।
ইউজারের পোস্ট করা বিভিন্ন ছবি যদি এখনও সাদা-কালো দেখায় তবে ইনস্টাগ্রাম আশ্বস্ত করে বলেছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে আবার আগের রঙিন রূপে ফিরে আসবে। মেটা আরও বলেছে, ইউজারদের সাময়িক এ অসুবিধার জন্য তারা দুঃখিত।









