গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National ইভিএমে প্রত্যেক প্রার্থীর রঙিন ছবি! সিদ্ধান্ত কমিশনের

    ইভিএমে প্রত্যেক প্রার্থীর রঙিন ছবি! সিদ্ধান্ত কমিশনের

    0
    67
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এবার থেকে নির্বাচনের সময়ে ইভিএমে প্রত্যেক প্রার্থীর রঙিন ছবি থাকবে। ছবিতে প্রার্থীর মুখ আগের তুলনায় বেশি জায়গা জুড়ে থাকবে। বুধবার বিজ্ঞপ্তি করে জানিয়েছে নির্বাচন কমিশন।
    চলতি বছরেই বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে। ওই সময় থেকেই পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন। বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তি মোট সাত দফা নতুন সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে। কমিশনের বক্তব্য ভোটারদের সুবিধার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেক প্রার্থী এবং নোটা-র নম্বর বড় হরফে এবং মোটা অক্ষরে লেখা থাকবে, যাতে ভোটাররা সহজে দেখতে পান।
    এছাড়া ইভিএমের ব্যালটে কাগজের মান আরও উন্নত করা হবে বলে জানিয়েছে কমিশন। বিধানসভা নির্বাচনের জন্য গোলাপি রঙের কাগজ ব্যবহার করা হবে। বিহার থেকে শুরু হয়ে আগামী দিনে অন্য রাজ্যের ভোটেও তা কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন।