
দোলের আগেই রঙিন দিলীপ ঘোষ। ইকো পার্কে মর্নিংওয়াকে গিয়ে রং খেলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। গালে গেরুয়া আবির মেখে রংবরসে গানের সঙ্গে পা মিলিয়েছেন তিনি।
পার্কে অন্যান্যদের সঙ্গে আড্ডাও করতে দেখা গিয়েছে তাঁকে। শনিবার সকালে ইকো পার্কে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই পরিচিতদের সঙ্গে আগাম দোল খেলেছেন তিনি। মাথায় পাগড়ি বেঁধে গেরুয়া আবিরে মেতে ওঠেন বিজেপি নেতা। দিলীপ ঘোষ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন এক কোটি ২০ লাখ মানুষের নাম বাদ যাবে। বিজেপি তো তাই বলেছিল। তাহলে দেরিতে কেন মানলেন প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। তিনি আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় বলেছিলেন বাংলায় অনুপ্রবেশকারী ভবে গিয়েছে।
২০ বছর পর একজনও অনপ্রবেশকারীকে বার করতে পেরেছেন, প্রশ্ন তুলে দিলীপ ঘোষ বলেছেন পশ্চিমবঙ্গের মানুষ এতদিন বোঝা বইছেন, এবার নামিয়ে দেবেন।








