নবান্নের ফলকের রং ‘নীল’ থেকে ‘গেরুয়া’

0
58
ছবি সৌজন্যে : নিজস্ব
এবার রং বদল হয়েছে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নের ফলকে’ও। গত ১৫ বছর ধরে নবান্নের রং ছিল নীল-সাদা। এবার তাতে লাগল গেরুয়ার ছোঁয়া। অর্থাৎ নবান্ন-এর রং বদল করা হয়েছে।
 বাংলায় পালাবদলের পর দেখা গিয়েছিল গেরুয়া আলোয় সাজানো হয়েছে নবান্ন-কে। নতুন সরকারের প্রায় দুই মাস পর নবান্নের রঙও পরিবর্তন করা হয়েছে। তবে, পুরো প্রশাসনিক ভবনের রং বদলানো হয়নি। শুধুমাত্র বিল্ডিংয়ের মাথায় যে নবান্ন ফলক রয়েছে, তার রং পরিবর্তন করা হয়েছে। সোমবার সকালেই দেখা গেল, নীল রং এখন অতীত। জ্বলজ্বল করছে গেরুয়া রঙের নবান্ন-এর ফলক।
নবান্ন অর্থাৎ রাজ্যের প্রশাসনিক ভবনের পুরোটাই গেরুয়া রং করা হবে কি না, সেই বিষয়ে সরকারি তরফে কিছু জানানো হয়নি।