
আত্মরক্ষার জন্য যুদ্ধ করার সামান্য ধারণা প্রত্যেকেরই রাখা উচিত। এমনই দাবি করেছেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাওয়াত।
এক পোস্টে কঙ্গনা রানাওয়াত লিখেছেন, মহাভারত হোক বা রামায়ণ, বিশ্বের ইতিহাসে শান্তির জন্য লড়াই করতে হয়েছে। হাতে অস্ত্র তুলতে হবে প্রয়োজনে। প্রতিদিন একটু একটু করে লড়াই করার পদ্ধতি শিখে রাখুন। খুব বেশি সময় না থাকলে প্রতিদিন ১০ মিনিট করে লড়াই করার অভ্যাস করুন। যুদ্ধ করতে জানেন না, তাই অন্যের কাছে হার মানতে হল, এমন যেন না হয়। কাপুরুষেরাই ভয় পায়। ইজরায়েলের মতোই চারদিকও চরমপন্থীরা ঘিরে রেখেছে। দেশের মানুষকে সুরক্ষা দিতে সকলকে প্রস্তুত থাকতে হবে।








