করজোড়ে আসুন, জোর করে নয়, অভিষেকের হুঁশিয়ারি শুভেন্দু-অসীমের

0
127
ছবি সৌজন্যে :ফেসবুক
করজোড়ে আসুন, জোড় করে নয়। শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতুয়া ঠাকুরবাড়ি যাওয়া নিয়ে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী অসীম সরকাররা।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ফোর্স নিয়ে নয়, ভক্ত হলে মতুয়াদের রীতিনীতি মেনে আসতে হবে। পুলিশকে জুতো পরিয়ে মন্দিরে ওঠানো যাবে না। তিনি আরও বলেছেন মুখ্যমন্ত্রীর ভাইপো বলে ক্ষমতা দেখাতে এলে মতুয়ারা মেনে নেবে না।
কার্যত হুঁশিয়ারির সুরে বিজেপি বিধায়ক অসীম সরকার বলেছেন ফোর্স নিয়ে এলে কোর্স বদলে যাবে। ভক্ত হয়ে এলে আসতেই পারেন, কিন্তু ফোর্স দেখাতে যেন ঠাকুরবাড়িতে না যান ।