
নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের মধ্যেই জম্মু-কাশ্মীরে শুরু হয়েছে অমরনাথ যাত্রা।শুক্রবার পূজাপাঠের মধ্য দিয়ে জম্মুর অমরনাথ যাত্রা বেস ক্যাম্প থেকে তীর্থযাত্রীদের প্রথম দলটির যাত্রার সূচনা করেছেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা।
উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, অমরনাথ যাত্ররা তীর্থযাত্রীদের প্রথম দল জম্মু থেকে রওনা হয়েছে। গত ৩-৪ বছরে এই যাত্রার জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। চলতি মাসের শুরু থেকেই ডোডার মতো জেলায় একের পর এক সন্ত্রাসবাদী হামলা হয়েছে।তারমধ্য়েই শুরু হয়েছে অমরনাথ যাত্রা।অমরনাথ যাত্রার জন্য ইতিমধ্য়েই হাজার হাজার তীর্থযাত্রী জম্মুতে এসে পৌঁছেছেন। উচ্চ নিরাপত্তার কনভয়ে তাদের প্রথম দলটি এই যাত্রা শুরু করেছে। প্রথম তারা যাবে পহেলগাম। তারপর যাবে বালতাল বেস ক্যাম্পে। সেখান থেকে সোজা অমরনাথের উদ্দেশে যাত্রা করবেন তারা।উধমপুরের ডেপুটি কমিশনার সালোনি রাই বলেছেন, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য, জাতীয় সড়কগুলিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।
