মুখ্যমন্ত্রী নয়, নব্য বিজেপিকে মন্তব্য : হুমায়ুন 

0
16
ছবি সৌজন্যে : নিজস্ব
বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই সুর নরম করে হুমায়ুন কবির বলেছেন তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলেননি। যাঁরা নবাগত বিজেপি, ৪ মে-র পরে যাঁরা বিজেপি হয়েছেন, তাঁরা যে ভাবে এলাকায় অশান্তি অত‍্যাচার করেছেন, তাঁর বিরুদ্ধে বলেছেন।
তাতে যদি তাঁকে গ্রেফতার করা হয় হবে।  আগাম অন্তর্বর্তী জামিনের আবেদন তিনি করতে যাবেন না।  তিনি তো এই লোকগুলোর বিরুদ্ধে লড়াই করে নতুন দল তৈরি করেছেন। জিতেছেন।হুমায়ুন কবির জানিয়েছেন, তিনি জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও তাঁকে নিরাপত্তা দিতে ব্যর্থ পুলিশ। পুলিশ বলছে, প্রশাসনের আদেশানুসারে চলতে হচ্ছে। তাঁর জন্য আলাদাভাবে কিছু করতে পারবেন না।
এদিকে, হুমায়ুনের গ্রেফতারি প্রসঙ্গে ভাঙড়ের তৃণমূল বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেছেন, একজন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যে ভাষায় কথা বলেছেন যে জিরো টলারেন্স বা এই ধরনের আপত্তিকর বক্তব্যকে তিনি সমর্থন করেন না, সেটা যেন প্রত্যেকের ক্ষেত্রেই হয়। তাহলে অবশ্যই সমর্থন করবেন। তবে, হুমায়ুন কবির যেটা বলছেন যে এত মুসলমানকে নিয়ে নামবেন, এর বিরোধিতা করছেন।