
জোকায় ট্রাইব্যুনাল না বসলেও অনলাইনে আবেদন করা যাবে। আশ্বস্ত করেছেন সিইও মনোজ আগরওয়াল।
তিনি বলেছেন সেক্ষেত্রে আবেদন সরাসরি বিচারকদের কাছেই পৌঁছবে। তিনি আরও বলেছেন অফলাইনে আবেদন করতে হলে জেলাশাসকের কাছে আবেদন করতে হবে। তারপর জেলাশাসক সেটি বিচারকদের কাছে পাঠাবেন। এদিকে ট্রাইব্যুনালের কাজ শুরুর কথা থাকলেও বৃহস্পতিবার শুরুই হয়নি। জোকার শ্যামাপ্রসাদ ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে ট্রাইব্যুনাল বসার কথা থাকলেও পরিকাঠামো তৈরি না হওয়ায় কাজ শুরু হয়নি। ফলে ট্রাইব্যুনালে আবেদন করতে এসে ফিরে যেতে হয়েছে অনেককে। এই প্রসঙ্গে সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন ট্রাইব্যুনালের কাজ কবে থেকে শুরু হবে তা ঠিক করবে মুখ্যসচিব। কত সময় লাগবে সেটা মুখ্যসচিবই বলতে পারবেন। অন্যদিকে বিবেচনাধীন ৬০ লাখ ভোটারের মধ্যে ৫২ লাখের নিষ্পত্তির কথা জানাল নির্বাচন কমিশন। এসআইআর সংক্রান্ত নবম তালিকা তথা অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। এই তালিকায় ৩ লাখ নতুন নামের নিষ্পত্তি হয়েছে। এখনও ৮ লাখ ভোটারের নাম বিবেচনাধীন রয়েছে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছিল।
বিবেচনাধীন ছিলেন ৬০ লাখ ভোটার। সেই তালিকা ৭০৫ জন বিচারক নিষ্পত্তি করেছেন।
