
কেরলের বিধানসভা ভোট হয়ে যাওয়ার ৩ দিন পরেও সেখানকার কেন্দ্রভিত্তিক তথ্য, ভোটের হার এবং পোস্টাল ব্যালটের হিসাবের মত জরুরি তথ্যগুলো এখনও জানানো হয়নি।
এরাজ্যে ভোটের পর তারই আশঙ্কার কথা বলে নির্বাচন কমিশনে গিয়েছে তৃণমূল। শশী পাঁজা, অরূপ বিশ্বাসরা সিইও মনোজ আগরওয়ালের কাছে অভিযোগ করেছেন শুধু কেরল নয়, অন্ধ্রপ্রদেশেও ২০২ সালে রাত ৮টা থেকে রাত ২টোর মধ্যে প্রায় ৫২ লাখ ভোট নথিভুক্ত হয়েছিল। যার মধ্যে ১৭ লাখ ভোট পড়েছিল মাঝরাতে। এই অনিয়মের এখনও ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন।
এখন বাংলায় নির্বাচন তাই তথ্যের এমন অস্বচ্ছতা একদমই বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে কমিশন। কেরলের ভোটের সঠিক তথ্য অবিলম্বে প্রকাশের দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধিরা।
