
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা ৩ দিনের মধ্যে প্রকাশ করতে হবে। এই তালিকায় শনিবার প্রকাশ করার কথা ছিল।
কিন্তু কমিশনের দিল্লির দফতর থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা সিইও দফতরে পৌঁছয় নি বলেই খবর। কমিশনের দিল্লি দফতর থেকে বুথ ও বিধানসভা ভিত্তিক তালিকা এসে পৌঁছনোর কথা। সেই তালিকায় গ্রামের পঞ্চায়েত, ব্লক অফিস এবং পুরসভার ওয়ার্ড অফিসে টাঙানোর কথা। এই প্রসঙ্গেই শুভেন্দু অধিকারী বলেছেন তালিকা বেরলেই স্পষ্ট হবে মৃত, ভুয়ো ভোটার কত। ভোটার লিস্টে কত বাংলাদেশি, রোহিঙ্গা ছিল।
এরপরেই তিনি বলেছেন যাদের নাম ভারতীয় হিসেবে চিহ্নিত হবে না। আইনে পরিস্কার বলা রয়েছে এদের কি হতে পারে। এরজন্য অপেক্ষা করতে বলে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন।
