কমিশন বিজেপির বন্ডেড লেবার: মুখ্যমন্ত্রী

0
140
ছবি সৌজন্যে :ফেসবুক
নির্বাচন কমিশন বিজেপির বন্ডেড লেবার। কারও নাম বাদ গেলে তাঁর দেহের ওপর দিয়ে যেতে হবে।
ঝাড়গ্রামে ভাষা আন্দোলন কর্মসূচি থেকে কার্যত নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২ ডব্লুউবিসিএস অফিসার সহ ৫ জনকে সাসপেন্ড এবং আইআইআরের নির্বাচন কমিশন নির্দেশ দিতেই পাল্টা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্টে কারচুপির অভিযোগে মুখ্যসচিবকে চিঠি দিয়ে বারুইপুর পূর্ব এবং ময়নার ২ ইআরও এবং এইআরওদের সাসপেন্ড এবং এফআইআরের নির্দেশ দেওয়া হয়। ঝাড়গ্রামে ভাষা আন্দোলন কর্মসূচি থেকে নির্বাচন কমিশনকে পাল্টা আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেছেন কাউকে সাসপেন্ড করা হবে না। সতর্ক করে বলেছেন ভোটার লিস্ট থেকে একটাও নাম বাদ দিতে দেবন না। কারও নাম বাদ দিতে হলে দেহের ওপর দিয়ে যেতে হবে। সরাসরি বলেছেন ভোটার লিস্টের নামে বিজেপি পার্টি লিস্ট করছে। ভোেট তো এখনও ৮ মাস বাকি। এখন থেকেই অফিসারদের ভয় দেখানো হচ্ছে। প্রশ্ন তুলেছেন কার ক্ষমতায় এসব করছেন নির্বাচন কশিনার, অমিত শাহ-র।
হুঁশিয়ারি দিয়ে বলেছেন অনেক সহ্য করেছেন বাংলার প্রকত ভোটারের নাম বাদ গেলে সারা বিশ্ব ঘুরে মুখোশ খুলে দেবেন।