গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata সাইলেন্ট রিগিং করছে কমিশন, সরব তৃণমূল

    সাইলেন্ট রিগিং করছে কমিশন, সরব তৃণমূল

    0
    85
    ছবি সৌজন্যে : নিজস্ব

    নির্বাচন কমিশনের বিরুদ্ধে সাইলেন্ট রিগিংয়ে অভিযোগ এনে সরব হয়েছে তৃণমূল। দলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখপাত্র কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন ২০০২-এ ভোটার লিস্টের হার্ড কপি আর কমিশনের ওয়েবসাইটে আপলোড করা তালিকায় বিস্তর ফারাক রয়েছে।

    অশোকনগর, কোচবিহারের কোনও কোনও বুথে ৪০০ থেকে ৯০০ ভোটারের নাম নেই। অশোনগর বিধানসভায় গুমা ১ গ্রাম পঞ্চায়েত, হাবড়া ২ ব্লক, যেখানে ১৫৯ নম্বর বুথে কোনও ভোটারই নেই কমিশনের ওয়েবসাইটে, অথচ ২০০২-র ভোটার লিস্টে সেখানে ৯০০ ভোটার ছিলেন। কোথাও ২০০২-এ যেখানে ভোটার লিস্টে ৭১৭ জনের নাম ছিল সেখানে এখন আছে মাত্র ১০ জন। তাঁদের প্রশ্ন একসঙ্গে কতজন মারা যেতে পারেন। এসআইআরের আগেই কিভাবে নাম উধাও হয়ে যাচ্ছে। চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষের অভিযোগ নির্বাচন কমিশন সাইলেন্ট রিগিং চালাচ্ছে। তাঁদের অভিযোগ বিজেপির অফিসে বসেই নাম বাদের চক্রান্ত চলছে।  হুঁশিয়ারি দিয়ে বলেছেন একজনও বৈধ ভোটারের নামও বাদ দিতে দেবেন না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্লক ধরে ধরে নাম বাদ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কমিশনে অভিযোগ জানানো হয়েছে।

    তাঁদের দাবি ফেঁসে গিয়ে কমিশন বলছেন তাদের ওয়েবসাইট নাকি ক্র‌্যাশ করেছে। পুরো ঘটনার যথাযথ তদন্তের দাবি তুলেছে তৃণমূল।