তামিলনাডুতে যেতে কমিশনের নির্দেশ, অব্যাহতি চাইলেন সুপ্রতিম

0
39
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

পর্যবেক্ষক হিসেবে কলকাতার সদ্য প্রাক্তন সিপি সুপ্রতিম সরকারকে তামিলনাডুতে যেতে কমিশন নির্দেশ দিলেও চিকিৎসার কারণে অব্যাহতি চাইলেন তিনি।

ভোট ঘোষণার পরে কলকাতার পুলিশ কমিশনার। সুপ্রতিম সরকারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। তাঁকে সিআইডির অতিরিক্ত ডিজি পদে বদলি করা হয়। এরপর তাঁকে তামিলনাডুতে ভোটে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেয় কমিশন।

কিন্তু মেডিক্যাল এমার্জেন্সির কারণে তাঁর যাওয়া সম্ভব নয় বলে বিষয়টি বিবেচনার জন্য সিইও দফতরে চিঠি দিয়েছেন সুপ্রতিম সরকার। সিইও দফতর থেকে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে