৬ জেলায়  আবাসের বাড়ি তৈরির কাজ বন্ধের নির্দেশ কমিশনের

0
138
রাজ্যের ৬ জেলায়  আবাস প্রকল্পের বাড়ি তৈরির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে  নির্বাচন কমিশন। ১৩ নভেম্বর এই ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে ।
ওই জায়গাগুলোয়  আদর্শ নির্বাচনী বিধি জারি করা হয়েছে । বিজেপির অভিযোগ যে সব এলাকায় উপনির্বাচন হবে সেই সব জায়গায় আবাস যোজনার কাজ চললে ভোটে প্রভাব পড়তে পারে বলে সোমবার কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এরপরেই মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচন যে সব জায়গায় হবে, সেখানে আবাসের বাড়ি তৈরি সংক্রান্ত সমীক্ষার কাজ করা যাবে না।
তৃণমূল কংগ্রেস যেভাবে ভোটে জিততে আবাস যোজনাকে ব্যবহার করতে চেয়েছিল তারই প্রতিবাদ করেছিল বিজেপি। সেই দাবি মেনে নিয়েছে কমিশন।
ছবি  সৌজন্যে : নিজস্ব